মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৩, ০৬:৪৩ পিএম

পাবনা সদরে ৫২টি পূজামন্ডপে রাষ্ট্রপতি পুত্র রনির অনুদান বিতরণ

রাজনীতি
Sub Editor
পাবনা সদরে মহামান্য রাষ্ট্রপতি পুত্র পাবনা ৫ (সদর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আরশাদ আদনান রনির ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৫২ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় আরশাদ আদনান রনি বলেন, ধর্ম নিরেপেক্ষতা ছিল আমাদের স্বাধীনতার মুলমন্ত্রের অন্যতম ভিত্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু ধর্ম নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়েছেন। আমরা সবাই মিলে এক সাথে থাকতে চাই, সবাই যেন নির্ভয়ে এবং স্বাধীন ভাবে যার যার ধর্ম পালন করতে পারে তার জন্য আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। তিনি আরো বলেন, আমরা যে অনুদান দিয়েছি এটা তেমন কিছু নয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ধর্ম নিরপেক্ষ নীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্র পরিচালনা করছেন, তাঁর সাথে একাত্ত্বতা প্রকাশ করে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে এসেছি। শারদীয় দুর্গাপূজার প্রত্যেকটি অনুষ্ঠান যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় তার ব্যাপারে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে পাবনা সদরের ৫২ টি মন্ডপের প্রতিনিধিরা স্ব স্ব মন্ডপের পক্ষে অনুদানের অর্থ গ্রহন করেন। এসময় পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদান প্রদান শেষে সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।