মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৩২ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩ এএম

উত্তরা ১১ নম্বরে আগুনে ৩ জনের মৃত্যু, ১৩ উদ্ধার

সারাদেশ
Sub Editor
উত্তরা ১১ নম্বরে আগুনে ৩ জনের মৃত্যু, ১৩ উদ্ধার
ছবি: সংগ্রহীত

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ৫০ মিনিটে সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয় সকাল ১০টার দিকে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডে আহত ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

তালহা বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে শুধু প্রাণহানির তথ্য নিশ্চিত হয়েছে, ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত বিষয়ক বিস্তারিত পরবর্তীতে তদন্তে জানা যাবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, মৃত তিনজনের তথ্য নিশ্চিত এবং আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।