মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩৪ পিএম

আজ যে যে এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জাতীয়
Sub Editor
আজ যে যে  এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগ্রহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় শনিবার (১৭ জানুয়ারি) বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

নেসকো সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রায়পুর ৩৩/১১ কেভি সাব-স্টেশনে বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বিদ্যুৎ থাকবে না শহিদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সার্কিট হাউস, সিরাজগঞ্জ জেলা কারাগার, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, সরকারি পোল্ট্রি ফার্ম, শিয়ালকোল, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ, বগুড়া বাসস্ট্যান্ড, কাজীপুর রাস্তার মোড়, বাজার স্টেশন, মাসুমপুর, কান্দাপাড়া, উকিল পাড়া, সয়াগোবিন্দ, ভাষাণী রোড, সয়াধানগড়া, উত্তর সয়াধানগড়া, নয়ন মোড়, পুকুর চালা, মাহমুদপুর, রায়পুর, চর রায়পুর, রায়পুর ১নং মিল গেট, কল্যানী ও চর কল্যানী এলাকায়।

বিদ্যুৎ বিভাগ অনুরোধ করেছে, এই সময়ে স্থানীয়রা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন এবং জরুরি কার্যক্রমের জন্য বিকল্প ব্যবস্থা রাখুন।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।