মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম

তারেক রহমান শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে

রাজনীতি
Sub Editor
তারেক রহমান শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে
বিএনপির চেয়ারম্যান-তারেক রহমান-ছবি: সংগৃহীত


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় জায়গা করে নিয়েছেন। বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেডে প্রকাশিত Top 100 Facebook Creators by Social তালিকায় তার অবস্থান ৬৪ নম্বরে।

তালিকা অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত কনটেন্টের পরিমাণের বিচারে তারেক রহমান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে রয়েছেন। সোশ্যাল ব্লেড ব্যাখ্যা করেছে, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদের বোঝানো হয়, যাদের চারপাশে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা এবং কনটেন্ট তৈরি হয়।

এই মানদণ্ড অনুযায়ী, তারেক রহমান এখন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন। বিশ্লেষকরা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা ও সক্রিয়তার প্রতিফলনই এই অবস্থান নিশ্চিত করেছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।