মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬, ০৪:৩০ পিএম

ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

সারাদেশ
Sub Editor
ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগ্রহীত

ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন নতুন চর এলাকা থেকে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর নিলুফা বেগম (৬২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে নতুন চর এলাকা থেকে নিখোঁজ হন নিলুফা বেগম। পরে মঙ্গলবার ভোর ছয়টার দিকে সুগন্ধা নদীর তীরবর্তী এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনদের দাবি, নিলুফা বেগমের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, তার স্বর্ণের নাকফুল জোরপূর্বক ছিঁড়ে নেওয়া হয়েছে, যার ফলে নাক থেকে রক্ত ঝরছিল।

ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।