মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১২ এএম  ||  প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২৬, ০৭:২০ পিএম

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই শাস্তি

জাতীয়
Sub Editor
বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই শাস্তি
ছবি: সংগ্রহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্ত আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা—স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত—সহ গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকা নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। অপরাধীর সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হতে পারে।

২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আওতাধীন সড়ক ও পার্কিংয়ে হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ সরাসরি অর্থদণ্ড আরোপ করবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রয়োজনে কারাদণ্ডও দেওয়া হবে। এ নির্দেশনা শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।