ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ফের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। সোমবার (২১ জানুয়ারি) এ নোটিশ জারি হয়।
নোটিশে তাকে আগামী ২২ জানুয়ারি বেলা ২টায় ব্রাহ্মণবাড়িয়া কসবা আদালতের সিভিল জজ আদালতে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, গত ১৭ জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে জনসভা পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ব্যাহত করেন এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিযোগ ওঠে।
নির্বাচনি কমিটি সতর্ক করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা না দিলে রুমিন ফারহানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।