মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৬, ০৬:৫৩ পিএম

ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য? বাংলাদেশ মেনে নেবে না!

জাতীয়
Sub Editor
ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য? বাংলাদেশ মেনে নেবে না!
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন - ছবি : সংগৃহীত

 

ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যের প্রত্যাশা নেই, বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিবিসি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, বর্তমান অবস্থায় ভারতের এমন তৎপরতা দুই দেশের সম্পর্কের জন্য ভালো উদাহরণ হবে না।

তিনি আরও উল্লেখ করেন, কিছু ভুল বোঝাবুঝি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে দুই দেশের মধ্যে টানাপোড়েন ও সীমান্ত উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের হাইকমিশন ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিটি ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করছে। ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনো কথা বলে না, ভারতের পক্ষ থেকেও একই নীতি বজায় রাখার দাবি জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।