মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৬, ০৫:৫২ পিএম

শেখ মুজিবের কবর জিয়ারত করে নির্বাচনী মাঠে সাবেক বিএনপি নেতা

রাজনীতি
Sub Editor
শেখ মুজিবের কবর জিয়ারত করে নির্বাচনী মাঠে সাবেক বিএনপি নেতা
ছবি: সংগ্রহীত


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক বিএনপি নেতা এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার শুরু করেছেন।

দলীয় নির্দেশ অমান্য করার কারণে তিনি আগেই বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন।

হাবিব বৃহস্পতিবার দুপুরে মূল সমাধি সৌধে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিন নম্বর ফটকের বাইরে দাঁড়িয়ে কর্মী ও সমর্থকদের সঙ্গে কবর জিয়ারত করেন। এর আগে তিনি গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামছুল হক ফরিদপুরীর কবরও জিয়ারত করেন।

তিনি জানান, এই জিয়ারতের মাধ্যমে তার ফুটবল প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে। এরপর টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও পাটগাতী বাসস্ট্যান্ডে গণসংযোগ করে ভোট ও সমর্থন চান।

হাবিব বলেন, “এই আসন দেশের জন্য গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শামছুল হক ফরিদপুরী এই মাটিতে শায়িত। তাদের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনী প্রচার শুরু করেছি।”

নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে তিনি বলেন, “একসময় ছাত্রদল ও বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে বহু আগে পদত্যাগ করেছি। তাই বহিষ্কার করা হাস্যকর।”

ফুটবল প্রতীকের এই প্রার্থী আরও বলেন, “৫ আগস্টের পর থেকে মানুষ মামলা ও গ্রেপ্তারের আতঙ্কে রয়েছে। আমি এলাকার মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।