মুখপত্র
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৪:২১ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬, ০৭:২৫ পিএম

জনস্বাস্থ্য বেসিনের দেয়াল ধসে ২ শিশুর করুন মৃত্যু

সারাদেশ
Sub Editor
জনস্বাস্থ্য বেসিনের দেয়াল ধসে ২ শিশুর করুন মৃত্যু
ছবি: সংগ্রহীত


সিরাজগঞ্জে করোনার সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মিত একটি অস্থায়ী বেসিন ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুই।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার শালুয়াভিটা হাটে বেসিনে খেলা করার সময় হঠাৎ বেসিনটি ধসে পড়ে চার শিশু চাপা পড়ে। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন আবির ও সানজিদা।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত ও আহত শিশুরা চর শৈলাবাড়ি গ্রামের স্থানীয়। ঘটনাস্থল ও হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশক | উইনিং গ্রুপের একটি প্রতিষ্ঠান।

© 2026 মুখপত্র। সর্বস্বত্ব সংরক্ষিত।