দিপু চৌধুরীর মৃত্যুতে দুবাইয়ে শোক সভা ও দোয়া মাহফিল
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:১২ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এর বড় ছেলে সাজেদুল হোসেন দিপু চৌধুরীর'র মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল স্থানীয় দুবাই ফনিক্স হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্বে করেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রী কমিটির সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ আলী ও পরিচালনা করেন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার।
উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মোঃ আইয়ুব আলী বাবুল সিআইপি।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিপু চৌধুরী ঘনিষ্ঠ বাল্যবন্ধু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৌরভ দাস, প্রবাসী চকরিয়া সমিতি দুবাই এর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, মোস্তফা কামাল শিমুল সিআইপি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও দৈনিক মুখপত্র'র উপদেষ্টা তান কাশেম ভূইয়া দ্বীপ, ব্যবসায়ী আলিফ রুশদী মুন, বাহাদুর আলম, হানিফ তালুকদার ভুট্টু, মাওলানা সেলিম উদ্দিন তৈয়বী, সৈয়দ খোরশেদ আলম, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ।
বিশেষ অতিথির বক্তব্য সৌরভ দাস বলেন, দিপু চৌধুরী আমার বাল্যবন্ধু ছিলেন আমি দেখেছি দিপু বিপদগ্রস্ত মানুষের কাছে কীভাবে ছুটে গিয়েছে। দিন রাত কখনো মূখ্য ছিল না, রাত ৩ টা বাজেও সে এগিয়ে গিয়েছে যে কাজটি ফোনে করতে পারত তবুও সশরীরে গিয়ে সমাধান করেছে। দিপুর শূন্যতা পূরন হবার নয়। দীপু জান্নাতবাসী হোক আমরা এই দোয়া করি।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করা হয় এবং অনুষ্ঠানের শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ ভাবে দোয়া করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন