|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়ল দুই মোটরসাইকেল

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ এএম
১১৪০ পঠিত
00:00
00:00
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়ল দুই মোটরসাইকেল
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে আগুনে পুড়ে গেছে দুটি মোটরসাইকেল ও কাগজপত্র। ছবি: সংগৃহীত

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুঁচুয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) ভোররাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল হক।

তিনি জানান, ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী ছুটিতে থাকায় অন্য একজন কর্মী দায়িত্ব পালন করছিলেন। আগুন দেখতে পেয়ে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিকভাবে পেট্রল ঢেলে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করছেন শাখা ব্যবস্থাপক। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →