এলপি গ্যাসের দাম আবার বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ২০৬০ টাকা
মুখপত্র অনলাইন ডেস্ক
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ১২ কেজি ওজনের সিলিন্ডার কিনতে গ্রাহকদের এখন থেকে ২ হাজার ৬০ টাকা গুনতে হবে, যা আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে দর বৃদ্ধির এ ঘোষণা দেয়। এই আদেশ ওই দিন রাত আটটা থেকেই বলবৎ হয়েছে। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
কমিশনের পরিসংখ্যানে দেখা যায়, গত দুই মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। সেপ্টেম্বরে যার দাম নির্ধারিত ছিল ১ হাজার ৫৮৫ টাকা, দুই মাসের ব্যবধানে তাতে মোট ৪৭৫ টাকা যুক্ত হয়েছে। একই সঙ্গে অন্যান্য আকারের সিলিন্ডারের দরও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং সর্ববৃহৎ ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা ধার্য করা হয়েছে।
চলতি বছরে দেশের এলপিজি বাজারে ধারাবাহিক দর উত্থান-পতন লক্ষ্য করা গেছে। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের মূল নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে সেটি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ হাজার ৩৫৬ টাকায়। তবে মার্চে সামান্য কমে দাম হয়েছিল ১ হাজার ৩৪১ টাকা। এরপর এপ্রিলে বড় ধরনের লাফ দিয়ে সিলিন্ডারপ্রতি দাম ৩৮৭ টাকা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকায় এবং মে মাসে আরও ২১২ টাকা যুক্ত হয়ে তা পৌঁছায় ১ হাজার ৯৪০ টাকায়।
মে মাসের পর বাজার বেশ কিছু দিন নিম্নমুখী ধারায় ছিল। জুনে ৫৫ টাকা কমে দাম হয় ১ হাজার ৮৮৫ টাকা। জুলাই মাসে বড় পতনের মুখ দেখে এলপিজি; এক ধাক্কায় ৩৫৭ টাকা কমে তা নামেন আসে ১ হাজার ৫২৮ টাকায়। তবে পতন সামলে আগস্টে আবারও ৭০ টাকা বেড়ে সিলিন্ডারের দর দাঁড়ায় ১ হাজার ৫৯৮ টাকা এবং সর্বশেষ সেপ্টেম্বরে ১৩ টাকা কমে তা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন