সম্পদ ও শক্তির অপব্যবহার নিয়ে শেখ সাদীর কালজয়ী শিক্ষার বার্তা
মুখপত্র অনলাইন ডেস্ক
একদা রুটিন সফরে যাওয়ার পথে হযরত মুসা (আঃ) দেখতে পান এক চরম দরিদ্র লোক পরিধেয় বস্ত্র না থাকায় নিজেকে বালুর নিচে ঢেকে রেখেছেন। লোকটির অসহায়ত্ব দেখে নবীর মন গলে যায়। তখন তিনি হযরত মুসা (আঃ)-কে আর্জি জানিয়ে বলেন, "হে আল্লাহর নবী।আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ যেন অন্তত আমাকে বেঁচে থাকার জন্য সামান্য কিছু রিজিক দান করেন। অভাবের তাড়নায় আমি আর বাঁচতে পারছিনা।" নবীর দোয়ায় পরবর্তীতে আল্লাহর দরবারে সেই ব্যক্তির সচ্ছলতা মঞ্জুর হয়।
কিছুদিন পর মুসা (আঃ) পুনরায় সেই পথ দিয়ে ফেরার সময় লোকজনের বড় ধরনের জমায়েত লক্ষ্য করেন। উৎসুক হয়ে কারণ জানতে চাইলে স্থানীয়রা জানান, বালুতে ঢেকে থাকা সেই ভিক্ষুকটি অনাকাঙ্ক্ষিতভাবে ধনসম্পদ পেয়ে মদপানে অভ্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে মাতলামি ও বিবাদের জেরে সে এক ব্যক্তিকে প্রাণনাশের মতো অপরাধে জড়িয়ে পড়ে।
ঘটনার পর অপরাধীর 'কিসাস' বা মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি চলছিল। এ দৃশ্য দেখে হযরত মুসা (আঃ) সৃষ্টিকর্তার অসীম প্রজ্ঞার মহিমা উপলব্ধি করেন এবং নিজের তাড়াহুড়ো করে করা আবদারের জন্য তওবা ও ইস্তেগফার পাঠ করেন।
ঘটনাপ্রবাহের আলোকে বিখ্যাত ফারসি কবি ও চিন্তাবিদ আল্লামা শেখ সাদী (রহ.) শক্তি ও রিজিকের ভারসাম্য বোঝাতে বেশ কিছু তাৎপর্যপূর্ণ প্রবাদ ও উপমা তুলে ধরেছেন
- বেচারা বিড়ালের যদি ডানা থাকত, তবে সে দুনিয়া থেকে সব চড়ুই পাখির বংশ শেষ করে দিত। অর্থাৎ, দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে।
- গ্রিক দার্শনিক প্লাটো (আফলাতুন) বলেছেন, "পিঁপড়ার পাখা না থাকাই ভালো।কারণ পাখা গজালে সে উড়ে বেড়াবে এবং নিজের ধ্বংস ডেকে আনবে।
- ঐশ্বরিক প্রজ্ঞার সমর্থনে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন,তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। (সূরা-শুরা:২৭)
- বাবার কাছে অনেক মধু আছে,কিন্তু তিনি জ্বরে আক্রান্ত ছেলে কে খেতে দেন না। কারণ তিনি জানেন মধু মিষ্টি হলেও জ্বরের রোগীর জন্য (শরীরে গরমের তাপমাত্রা বেশি থাকলে) তা ক্ষতিকর।
শেখ সাদী (রহ.) পরিশেষে মন্তব্য করেন যে, মানুষের জন্য কোনটি কল্যাণকর তা সৃষ্টিকর্তাই সবচেয়ে ভালো জানেন। তাই অহেতুক প্রাচুর্য না পাওয়ার পেছনেও যে পরোক্ষ সুরক্ষার হিকমত রয়েছে, তা উপলব্ধি করা প্রতিটি মানুষের জন্য জরুরি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন