|
|
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি, ২০২৪, ১২:৪২ পিএম
৮ পঠিত
00:00
00:00
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়কে তার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার (জানুয়ারি ২১) এ তথ্য জানানো হয়। এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পান সজীব আহমেদ ওয়াজেদ জয়। সেই নিয়োগও ছিল অবৈতনিক তবে খণ্ডকালীন। সেবারের নিয়োগ হয়েছিল প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে। জয়কে উপদেষ্টা নিয়োগ দেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা হয়েছিল। তারও আগের সরকারে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →