|
|
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বিআইডব্লিউটিএর অধিকাংশ কর্মকর্তাই 'ভেল্কিবাজি'র নির্বাচন চান না

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৪, ১১:৪১ এএম
১৪ পঠিত
00:00
00:00
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধিকাংশ কর্মকর্তাই অফিসার্স এ‍্যাসোসিয়েশনের (বিওএ) আসন্ন নির্বাচন স্থগিত চান। তাঁদের অভিযোগ, বাস্তবতাবিবর্জিত তফসিল ঘোষণা ও লোক দেখানো নির্বাচনের মাধ্যমে বিশেষ কয়েক কর্মকর্তাকে জয়ী করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া এ ধরনের তফসিল ও নির্বাচন আয়োজনকে 'ভেল্কিবাজি'র ভোট বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে বিআইডব্লিউটিএর অত্যন্ত প্রভাবশালী উর্ধ্বতন তিন কর্মকর্তার ভয়ে মুখ খুলতে পারছেন না তারা। এই তিন কর্মকর্তা হলেন- আসন্ন নির্বাচনে সম্ভাব‍্য সভাপতি প্রার্থী ও প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, সম্ভাব‍্য সাধারণ সম্পাদক প্রার্থী ও অতিরিক্ত পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন এবং সম্ভাব‍্য সহসভাপতি প্রার্থী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ছাইদুর রহমান। তাদের প্রথম দু'জন বিএনপিপন্থী কর্মকর্তা এবং ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন। এর মধ্যে রকিবুল ইসলাম তালুকদার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও আরিফ উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন। আর তৃতীয়জন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাইদুর রহমান ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তিন কর্মকর্তার বিরুদ্ধেই দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সেসব অভিযোগ অনুসন্ধান করছে। এছাড়া আরিফ উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নৌকাবাইচ কেলেঙ্কারির গুরুতর অভিযোগ রয়েছে। সূত্রগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে জানা গেছে, রকিবুল ইসলাম ও আরিফ উদ্দিনের নেতৃত্বাধীন প্যানেলকে বিনাভোটে জয়ী করতে সম্পূর্ণ অবাস্তব তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বহু বছর পর আগামী শনিবার (৯ মার্চ) বিওএ অফিসার্স এ‍্যাসোসিয়েশন নির্বাচনের ভোটগ্রহণ হবার কথা। তবে ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিনই মনোনয়নপত্র বিক্রি, জমা, বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থীদের বিরুদ্ধে আপত্তি (যদি থাকে) দাখিল ও শুনানি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ভোটগ্রহণ। এ যেন এক যাদুকরের ভেল্কিবাজি! সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, রকিব-আরিফ প্যানেলের বাইরে অন্য কোনো প্যানেল যাতে প্রতিদ্বন্ধিতা করতে না পারে এবং এই প্যানেলের সবাই যেন বিনাভোটেই জয় পান, সে লক্ষ্যেই এসব তোঘলকি কাণ্ড চলছে। মূলত: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শে লালিত আওয়ামীপন্থী কর্মকর্তাদের নেতৃত্ব থেকে বঞ্চিত করার জন্যই এমন নীল নকসা প্রণয়ন করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের অভিযোগ। তাদের দাবি, প্রশ্নবিদ্ধ তফসিলে বর্ণিত ৯ মার্চ অনুষ্ঠেয় ভোট স্থগিত করে ১০ দিনের মধ্যে গ্রহণযোগ্য কর্মকর্তাদের সমন্বয় নির্বাচন কমিশন পুনর্গঠন এবং আওয়ামীপন্থী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্ভাব‍্য দ্রুত সময়ের মধ্যে নতুন তফসিল ঘোষণা করতে হবে। এছাড়া রকিবুল ইসলাম, ছাইদুর রহমান ও আরিফ উদ্দিনের প্রভাবে কিংবা তাদের রোষাণলে পড়ে প্রতিদ্বন্ধি আওয়ামীপন্থী কর্মকর্তারা যেন কোনো ধরনের হয়রানি ও ভয়ভীতির শিকার না হন, কর্তৃপক্ষের কাছে সে নিশ্চয়তাও চান তারা। বিষয়ে আওয়ামীপন্থীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মকর্তারা বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সদয় হস্তক্ষেপ কামনা করেন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →