অবরুদ্ধ শাহবাগ, যান চলাচল বন্ধে দুর্ভোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই, ২০২৪, ১১:৩৯ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের ‘চাকরি তার, মেধা যার’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, সড়ক অবরোধের ফলে মৎস্যভবন রোড, বাংলামোটর রোড এবং ধানমন্ডি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা। অনককেই হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘প্রিলি, রিটেন, ভাইভা দিয়ে সাধারণ মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে, তবে কোটার কারণে কেউ চাকরিও পেয়ে যাচ্ছে। এটা অবশ্যই বৈষম্য। আমরা কষ্ট করে পড়াশোনা করি। কোটার কারণে কেউ সুবিধা পাক, তা আমরা চাই না।’
তারা আরও বলেন, একদিকে প্রশ্ন ফাঁস অন্যদিকে কোটা। তাহলে সাধারণ শিক্ষার্থীদের কোনো জায়গা নেই। এজন্য এই মুহূর্তে আমাদের এক দফা এক দাবি-কোটা বাতিল করতে হবে। আমরা আইনের কোনো মারপ্যাঁচে যেতে চাই না। আমরা চাষাভুষার ছেলে। বছরের পর বছর পড়াশোনা করার পরও মেধার মূল্যায়ন হচ্ছে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধার মূল্যায়ন করা না হলে নামের স্মার্ট দিয়ে কী হবে?
কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আসিফ বলেন, ঢাকায় আন্দোলন সফল করার জন্য ঢাকা ব্লকেড ও সারাদেশকে একত্রিত করতে বাংলা ব্লকেডের পরিকল্পনা আমরা নিয়েছি। রোববারের চেয়ে আজকে এ আন্দোলনের বিস্তৃতি ঘটাতে বাংলামোটর, কারওয়ান বাজার এরপর ফার্মগেট ও আগারগাঁওয়ে অবস্থান নেবে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া চানখারপুল ও গুলিস্তানেও অবস্থান নেয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন