ওমরাহ করতে ভিসা লাগবে না বাংলাদেশিদের: রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৩, ০৪:৩৭ পিএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেছেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সেদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, “ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদি অবস্থান করে ওমরাহ পালন করতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ পালন করা যাবে। এ ছাড়া কোনো এজেন্সি ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন।”
সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, “সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। তিনি সফরে এলে, সেটা হবে ঐতিহাসিক ঘটনা।”
বাংলাদেশে আনুষ্ঠিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরো বক্তব্য রাখেন কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি। ইবসার কর্মসূচির আওতায় ঢাকা জেলার ৫০টি প্রকল্পের ৫০টি স্কুলে ৩০ হাজার শিক্ষার্থীকে চক্ষুসেবা দেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন