ছাত্রলীগের ৮ দফার পক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ: ১০ নভেম্বর দেশব্যাপী আদালত বর্জনের ডাক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
আগামী ১০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত ৮ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
আজ এক বিবৃতিতে আইনজীবীদের অভিভাবক ও দেশের সর্ববৃহৎ সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে এই সমর্থন জানানো হয়। একই সঙ্গে ছাত্রলীগ ঘোষিত ৮ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আগামী ১০ নভেম্বর (মঙ্গলবার) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।
আদালত বর্জনের আহ্বান
সংহতি প্রকাশের অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ দেশের সকল জেলা ও দায়রা জজ আদালত, উপজেলা ও চৌকি আদালতের কার্যক্রম বর্জনের জন্য দেশের প্রায় ৮০ হাজার আইনজীবী ভাই ও বোনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
বিচার বিভাগের প্রতি বিশেষ অনুরোধ
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আইনজীবী সমাজের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় দেশের মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিগণ এবং অধস্তন আদালতের সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীর প্রতি গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের প্রশ্নে সংবিধানসম্মত অবস্থান বজায় রাখার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।"
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, দেশের গণতন্ত্রকামী মুক্তিকামী ছাত্র-শ্রমিক-জনতার ন্যায়সংগত দাবি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সংহতি সবসময় অব্যাহত থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন