|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

কৃষক-ফ্যামিলি কার্ড প্রতারণা প্যাকেজ: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:০৮ এএম
৮ পঠিত
00:00
00:00
কৃষক-ফ্যামিলি কার্ড প্রতারণা প্যাকেজ: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-ছবি: সংগ্রহীত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু দেশের আসল সংকট অর্থনীতিকে চাঙ্গা করা।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ১০ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের বড় সংকট হলো ঋণখেলাপি ও লুটেরাদের বিচার করা এবং বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করা। এছাড়া তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করছে।

তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, কিছু পক্ষ ভোটকেন্দ্রে দখল করার চেষ্টা করছে। ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটারদের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে সহায়তা করবেন।

একই মঞ্চে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, মিডিয়াকে দলীয়করণের পথে যেতে দেখা যাচ্ছে, কিন্তু জনগণ ফ্যাসিবাদ রুখেছে।

জনসভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, এনসিপির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →