টঙ্গীতে জাল নোট তৈরির কারখানা সন্ধান, গ্রেপ্তার ৩
নিউজ ডেস্ক
গাজীপুরের টঙ্গী এলাকায় জাল টাকা তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র্যাব। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার খোকন ভিলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকেই এই চক্রের সদস্যদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) এবং মো. জাহিদুল ইসলাম সবুজ (৩১)।
র্যাব জানায়, অভিযানে জাল টাকা তৈরিতে ব্যবহৃত চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি স্ক্যানার, লেমিনেটিং মেশিন, বিভিন্ন কেমিক্যাল, রং ও বিশেষ ধরনের কাগজ উদ্ধার করা হয়। পাশাপাশি পাঁচ লাখ ৪০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বিক্রি করে আসছিলেন। আসন্ন রমজান, ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে বাজারে জাল টাকা ছাড়ার প্রস্তুতিও চলছিল বলে জানায় র্যাব।
এ বিষয়ে র্যাব কর্মকর্তা মো. নাফিজ বিন জামাল বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট ও সাধারণ মানুষকে প্রতারণার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
আটকদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন