|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি, ২০২৬, ০৬:৫৮ পিএম
১১ পঠিত
00:00
00:00
বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগ্রহীত

ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে মির্জা আব্বাসকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, “হাবিবুল্লাহ বাহার কলেজে আমাদের ওপর অতর্কিত হামলা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের জন্য মির্জা আব্বাসকে বহিষ্কার করা হোক। এখন সিদ্ধান্ত নিতে হবে তারেক রহমানকে—দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন নাকি তাদের বহিষ্কার করবেন।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকার একটি মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পাটওয়ারী আরও বলেন, “আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসী টাকাও নেই। তারপরও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগে শুনেছি সেখানে প্রশ্ন ফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ ছিল। কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।”

তিনি উল্লেখ করেন, “অতীতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন তিনি আমাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি বেঁচে থাকলে এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন। ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেব না। ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।”

হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে পাটওয়ারী বলেন, সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন এই হামলায় নেতৃত্ব দিয়েছেন। তিনি অভিযোগ করেন, পুরো ঘটনার মাস্টারমাইন্ড মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি। তিনি প্রশ্ন রাখেন, “নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা মাঠে থাকব কেন, সেটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে।”

এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় হাবিবুল্লাহ বাহার কলেজে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সমর্থকদের ওপর ডিম নিক্ষেপ করেন কিছু যুবক। এই ঘটনায় কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিঠা উৎসবে যোগ দিতে কলেজে আসার পর কিছু শিক্ষার্থী তার উপস্থিতিতে স্লোগান দিতে শুরু করেন এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →