ক্ষমতায় এলে কেরু অ্যান্ড কোংসহ সব বন্ধ কারখানা চালু: জামায়াত আমির
নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেরু অ্যান্ড কোম্পানির সুগার মিল একসময় দেশের অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান ছিল। কিন্তু অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বর্তমানে এটি প্রায় অচল হয়ে পড়েছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় এলে ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাওয়া সব মিল, ফ্যাক্টরি ও শিল্পকারখানা পুনরায় চালু করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। চুরি, দুর্নীতি ও অপচয় বন্ধ করা গেলে শিল্পকারখানাগুলো স্বাভাবিকভাবেই আবার সচল হয়ে উঠবে। তখন উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, শিল্পকারখানা চালু হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে বেকারত্ব কমবে, দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে এবং নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে। জামায়াতের লক্ষ্য হলো বেকারত্ব নয়, কর্মসংস্থানভিত্তিক উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা।
চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে তারা আর চাঁদাবাজির পথে না যায়। তিনি অভিযোগ করেন, মেহেরপুরের মতো ছোট জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে, যা থেকে মুক্তি পেতে জনগণের রায় প্রয়োজন।
নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, আর ‘না’ মানে পরাধীনতা। তাঁর মতে, প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ ভোট, আর সবাই ‘হ্যাঁ’ ভোট দিলে দেশ বিজয়ের পথে এগিয়ে যাবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন