জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা থাকবে জামাই আদরে: কৃষ্ণনন্দী
নিউজ ডেস্ক
খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের কাউকে দেশ ছাড়তে হবে না। বরং তাদের এ দেশেই সম্মান ও নিরাপত্তার সঙ্গে রাখা হবে।
তিনি বলেন, জামায়াত কখনো অর্থ দিয়ে ভোট কেনার রাজনীতিতে বিশ্বাস করে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
কৃষ্ণনন্দী অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল চাঁদাবাজির অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কেনা হচ্ছে—এটি কখনোই গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না।
ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, জামায়াত ইসলামী কখনো বিকাশ বা অন্য কোনো মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনে না। জামায়াত জনগণের আস্থা ও আদর্শের রাজনীতিতে বিশ্বাসী।
এদিনের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, জামায়াত বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হবে না; বরং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়াই তাদের লক্ষ্য।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন