বাসে চড়ে ভোটের মাঠে জামায়াত আমির, স্টাইল তারেক রহমান
নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস ও মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধন করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই বাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী ১২ তারিখে দেশের দায়িত্ব তাদের হাতেই তুলে দেবে জনগণ। তিনি দাবি করেন, এবার সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং জামায়াতে ইসলামী দেশের মানুষের বিজয় নিশ্চিত করতে চায়।
তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনে জামায়াত বিজয়ী হলে দেশের প্রায় ১৮ কোটি মানুষই বিজয়ী হবে। তিনি আরও বলেন, ১৩ তারিখ থেকে বাংলাদেশ একটি নতুন পথচলায় অগ্রসর হবে—এমন প্রত্যাশাই দলটির লক্ষ্য।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণের ওপর আস্থা অটুট থাকায় শেরপুরে হামলার ঘটনা ঘটেছে। পরে তিনি ঢাকা-১৫ আসনের ভোটারদের উদ্দেশে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন