“জামায়াত-আ.লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: ভারতীয় মিডিয়ায় মাহফুজ আলম”
আন্তর্জাতিক ডেস্ক
জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম ভারতীয় গণমাধ্যম ‘দ্য উইক’-কে দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার। তিনি বলেন, “জামায়াতে ইসলামী হলো আওয়ামী লীগের ‘অল্টার ইগো’।
আ.লীগ থাকলে জামায়াত থাকবে, আর জামায়াত থাকলে আ.লীগও।” মাহফুজ আলম মন্তব্য করেছেন, জামায়াতের কাছে দেশের জন্য কোনো স্বচ্ছ পরিকল্পনা নেই।
ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাঠে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনের কারণ হিসেবে তিনি দেখিয়েছেন আ.লীগ ও জামায়াতের পারস্পরিক অস্তিত্ব। সাক্ষাৎকারে তিনি জানান, তিনি চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানের তরুণদের এক করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ গড়ে তুলতে। তবে এনসিপি জামায়াতের সঙ্গে জোট বাঁধায় সেই স্বপ্ন ভেস্তে যায়।
মাহফুজ আরও বলেন, আদর্শ ও রাষ্ট্র পরিচালনার দিক থেকে জামায়াতের সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন সম্ভব নয়। তিনি দুঃখ প্রকাশ করে উল্লেখ করেছেন, গত দেড় বছরের যাত্রা ছিল ‘বিশ্বাসঘাতকতার’ মধ্য দিয়ে যাওয়া, যেখানে পুরনো রাজনৈতিক ব্যবস্থা আবার ফিরে আসছে।
ভবিষ্যৎ সরকারের জন্য তিনি সতর্ক করে বলেন, ক্ষমতায় যে দলই আসুক—বিএনপি বা জামায়াত—সমাজের ক্ষত সারাতে ব্যর্থ হলে সরকার টেকবে না। শুধু কাগজে সংস্কার যথেষ্ট নয়; ভিন্ন মত ও ধর্মের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা দরকার।
গণমাধ্যম প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, মানুষের আস্থা ফিরাতে তাদের অতীতের ভুলের জন্য ক্ষমা ও বোঝাপড়ার জায়গায় আসতে হবে।
বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা মাহফুজ সময় কাটাচ্ছেন বই পড়ে ও হতাশ তরুণদের সঙ্গে কথা বলে, বুঝতে চেষ্টা করছেন জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন হয়নি এবং ভবিষ্যতে কীভাবে এগোতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২৮ আগস্ট মাহফুজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন এবং ১০ নভেম্বর সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। তিনি ২০২৫ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন