টিসিবির পণ্য ট্রাকে নয়, মুদি দোকানে পাওয়া যাবে
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে ৩৬ দফা ‘তারুণ্য ও মর্যাদা’ ইশতেহার ঘোষণা করেছে।
এতে টিসিবির এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডকে ট্রাকে লাইনে দাঁড়িয়ে ব্যবহার না করে নিবন্ধিত মুদি দোকানে ব্যবহারযোগ্য করার উদ্যোগসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে, সব ধরনের সেবা প্রাপ্তির জন্য এনআইডি কার্ড ব্যবহার করা হবে। জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণ, বাধ্যতামূলক কর্ম-সুরক্ষা বীমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
সামাজিক আবাসনের জন্য সুনির্দিষ্ট বাড়িভাড়া কাঠামো গঠন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ/ওয়াকফ সুকুক ভিত্তিতে আবাসন প্রকল্প নির্মাণ এবং মধ্যবিত্ত ও গরীবদের ওপর করের বোঝা কমিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে। কর-জিডিপি ১২% পর্যন্ত উন্নীত ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলারও ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়াও, এলডিসি উত্তরণের জন্য আগাম ‘ফ্রি ট্রেড এরিয়া’ গঠন, রপ্তানি বৈচিত্র্য, নতুন শিল্পে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং, ইন্সুরেন্স ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। ঋণখেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ডেটাবেইস, কঠোর আইন, সম্পদ বাজেয়াপ্ত ও রাজনৈতিক অধিকার প্রত্যাহার নিশ্চিত করা হবে। স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামানো, চাঁদাবাজি বন্ধ ও ৯৯৯-এর মতো হটলাইন চালু করার প্রতিশ্রুতি রয়েছে।
অর্থনৈতিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ৬%-এ নামানো, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ বন্ধ, রেগুলেটরি প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত এবং স্কুলভিত্তিক আর্থিক শিক্ষা চালু করা হবে।
ইশতেহারে মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার, ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন গঠন এবং শিক্ষা খাতে সংস্কার ও যৌক্তিক সমন্বয়, শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো, ৫ বছরে ৭৫% এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও উচ্চশিক্ষার সাথে কর্মক্ষেত্র সংযোগ স্থাপনের জন্য ৬ মাসের পূর্ণকালীন ইন্টার্নশিপ বা থিসিস বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন