ভোটে বাধা দেওয়ার ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান
নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইলে যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ, জুস প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন শিল্পকারখানা স্থাপন এবং পাট শিল্প পুনরুজ্জীবনের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এসব উদ্যোগের মাধ্যমে টাঙ্গাইলসহ সারাদেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।
শনিবার বিকেলে তিন দিনের উত্তরাঞ্চল সফরের শেষ নির্বাচনি সমাবেশে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সম্মিলিত পরিকল্পনা ও জনগণের সক্রিয় সমর্থন থাকলে কেবল টাঙ্গাইল নয়, পুরো বাংলাদেশেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ—তাদের পাশে পেলেই বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পক্ষে ভোট চান। প্রার্থীরা হলেন—ফকির মাহবুব আনাম, আবদুস সালাম পিন্টু, এস এম ওবায়দুল হক, লুৎফর রহমান, সুলতান সালাউদ্দিন টুকু, রবিউল আওয়াল, আবুল কালাম আজাদ সিদ্দিকী ও আহমেদ আযম খান।
সমাবেশে তারেক রহমান অভিযোগ করেন, কিছু মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে নারীদের এনআইডি বা মোবাইল আর্থিক সেবার নম্বর সংগ্রহের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামীর রাজনীতি হবে দেশ গড়ার ও মানুষের ভাগ্য বদলের রাজনীতি। ঐক্য ও সতর্কতা বজায় রাখতে পারলে জনগণের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে স্থানীয় দাবি-দাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে উন্নয়নকাজ শুরু হবে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি ও টুপিশিল্পের প্রসার ঘটিয়ে সেগুলো আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। পরিকল্পিত উদ্যোগ নিলে এসব খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও মাহমুদুল হক সাবুর সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় প্রার্থীরা বক্তব্য দেন। এর আগে উত্তরাঞ্চল সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর ও সিরাজগঞ্জে নির্বাচনি সমাবেশে অংশ নেন তারেক রহমান।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন