|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ এএম
৫ পঠিত
00:00
00:00
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প - ছবি: এএফপি

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরুর হুঁশিয়ারি দেওয়ার পরই ট্রাম্প এ মন্তব্য করেন। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তবে তা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

খামেনির এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “অবশ্যই তিনি এমন কথা বলবেন। আমি আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি কোনো চুক্তি না হয়, তাহলে সময়ই বলে দেবে তিনি সঠিক ছিলেন কিনা।”

রোববার দেওয়া এক বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা যদি যুদ্ধ শুরু করে, তবে সেটি শুধু দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। তিনি বলেন, আমেরিকানদের বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত।

এদিকে, ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, চলমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথে অগ্রগতি রয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।

পোস্টে আলী লারিজানি বলেন, গণমাধ্যমে তৈরি হওয়া ‘যুদ্ধ পরিস্থিতির’ বিপরীতে আলোচনার একটি কাঠামো গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে। তবে আলোচনার সম্ভাব্য কাঠামো বা শর্তাবলি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →