|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

একদিন চলবে না ক্যাব-মাইক্রোবাস-ট্রাক, ৩ দিন মোটরসাইকেল

নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫ এএম
৭ পঠিত
00:00
00:00
একদিন চলবে না ক্যাব-মাইক্রোবাস-ট্রাক, ৩ দিন মোটরসাইকেল
ছবি: সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত একদিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ১০ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে

প্রজ্ঞাপনে কিছু ক্ষেত্রে যান চলাচলে ছাড় দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন।

জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত সামগ্রী এবং সংবাদপত্র পরিবহনকারী যান।

বিমানবন্দরে যাতায়াতের জন্য ব্যবহৃত যানবাহন, যথাযথ টিকিট বা প্রমাণ দেখাতে পারলে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টের জন্য নির্ধারিত একটি করে যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনের শর্তে।

নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন বা মোটরসাইকেল।

নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত মোটরসাইকেল।

টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা বিবেচনায় বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগর সংযোগ সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →