সাভার সরকারি হাসপাতালের ম্যানহোলে মিলল হাজারো সরকারি ওষুধ
নিউজ ডেস্ক
ঢাকার সাভারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পরিত্যক্ত ম্যানহোল থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার হয়েছে। বিভিন্ন রোগের এসব ওষুধের অধিকাংশ প্যাকেটই অক্ষত অবস্থায় ছিল বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতাল চত্বরে বর্জ্য রাখার ঘরের পাশের পরিত্যক্ত ম্যানহোলের ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফেলে রাখা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের অনেক সময় সরকারি ওষুধ না দিয়ে বাইরে থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কিনে আনতে বলা হয়। অথচ এখন হাসপাতালের ভেতরেই বিপুল পরিমাণ সরকারি ওষুধ ফেলে রাখার ঘটনা প্রকাশ পাওয়ায় রোগীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—যেখানে রোগীরা ওষুধ পায় না, সেখানে এত ওষুধ গেল কোথায়?
হাসিনা বেগম নামের এক রোগী অভিযোগ করে বলেন, তিনি একাধিকবার অসুস্থ হয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কখনোই প্রয়োজন অনুযায়ী সরকারি ওষুধ পাননি। প্রায় সব সময়ই বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে। অথচ এখন দেখা যাচ্ছে হাসপাতালের ম্যানহোলে ওষুধ পড়ে আছে।
এ বিষয়ে হাসপাতালের ওষুধ সংরক্ষণের দায়িত্বে থাকা স্টোর কিপার নুরুল ইসলাম জানান, কীভাবে সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ ম্যানহোলে গেল, তা তিনি বলতে পারছেন না। তবে তিনি স্বীকার করেন, স্টোর থেকে একটি ওষুধ বের করতেও তার অনুমতি প্রয়োজন হয়। এ ঘটনার দায় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ওপর চাপিয়ে দেন।
অন্যদিকে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, ম্যানহোল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনায় তিনিও বিব্রত। তার ভাষ্য, ওষুধ ম্যানহোলে থাকার কোনো কথা নয়। মেয়াদ শেষ হলে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সেগুলো ধ্বংস করার কথা। ওষুধের মূল দায়িত্ব স্টোর কিপারের ওপরই থাকে। কারা কীভাবে ওষুধগুলো সেখানে ফেলেছে, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন