|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১০ পিএম
৭ পঠিত
00:00
00:00
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ
ছবি: সংগ্রহীত

ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুইটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

ডিজিসিএ জানায়, ঘটনাটি গুরুতর নয়। দুই বিমানের ডানার অগ্রভাগ একে অপরের সঙ্গে স্পর্শ করলেও এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট বিমান দুটি হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই৭৯১। উভয় সংস্থাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিমান দুটি একই মডেলের—এয়ারবাস এ৩২০।

দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দুইটি বিমানকেই পুনরায় পার্কিং বেতে ফিরিয়ে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে পরিদর্শন শুরু করা হয়। ডিজিসিএর বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটোরে যাওয়ার উদ্দেশ্যে ট্যাক্সি করছিল, আর হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর বিমানটি তখন রানওয়েতে চলাচল করছিল। এই সময় ডানার অগ্রভাগে সংঘর্ষ ঘটে, যার ফলে উভয় বিমানের ধাতব অংশে ক্ষত সৃষ্টি হয়।

ইন্ডিগোর একজন মুখপাত্র জানান, সব যাত্রী নিরাপদ রয়েছেন এবং বিমানটি পার্ক করার পর যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে বিমানটির কারিগরি পরীক্ষা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

বিমান সংস্থাটি আরও জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্ডিগোর এ৩২০ বিমানটিকে সাময়িকভাবে গ্রাউন্ডেড রাখা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →