|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আমি প্রথম বিদ্রোহ করেছি,জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে:কর্নেল অলি

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ এএম
১২ পঠিত
00:00
00:00
আমি প্রথম বিদ্রোহ করেছি,জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে:কর্নেল অলি
ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা-সমালোচনা চলছে, সে বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক সেনা কর্মকর্তা ড. কর্নেল (অব.) অলি আহমেদ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কর্নেল অলি আহমেদ জানান, জামায়াতের আমির কোথাও তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেননি। বরং তিনি বলেছেন, চট্টগ্রাম থেকেই প্রথম বিদ্রোহ সংঘটিত হয়েছিল—যা ঐতিহাসিকভাবে সত্য।

এর আগে ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং সেখান থেকেই প্রথম ‘We revolt’ বলে বিদ্রোহের ডাক আসে। ওই বক্তব্যে তিনি কারও নাম উল্লেখ করেননি বলে দাবি করেন কর্নেল অলি।

উল্লেখ্য, একই দিন জামায়াত আমিরের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১-দলীয় জোটের এক সমাবেশে কর্নেল অলি আহমেদ নিজেই বলেন, চট্টগ্রাম থেকে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এসব বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কিছু নেতাকর্মী দাবি করেন, জামায়াতের আমির নাকি কর্নেল অলিকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করেছেন।

তবে কর্নেল অলি আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরের সমাবেশের ভিডিও যাচাই করলে দেখা যায়, ডা. শফিকুর রহমান শুধু চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা ও বিদ্রোহের প্রসঙ্গ তুলেছেন, কারও নাম উল্লেখ করেননি।

রাঙ্গুনিয়ায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতের আমির কারও সম্মান ক্ষুণ্ন করার মতো কোনো মন্তব্য করেননি। এ বিষয়টি নিয়ে অযথা বিতর্ক বা সমালোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →