|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পার্লারের টয়লেটে মিলল নারী উদ্যোক্তার লাশ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৭ পিএম
১১ পঠিত
00:00
00:00
পার্লারের টয়লেটে মিলল নারী উদ্যোক্তার লাশ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
ছবি: সংগ্রহীত

নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লারের টয়লেট থেকে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। ঘটনার পর তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

নিহত নারী হলেন ৩৮ বছর বয়সী কামরুন নাহার ইতি। তিনি সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকায় স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে বসবাস করতেন। ইতি নিজেই ওই বিউটি পার্লারটির মালিক ছিলেন।

পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

ওসি আব্দুল হালিম জানান, শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে পার্লারের টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

আমলাপাড়ার কেবি সাহা সড়কের একটি তিনতলা ভবনের নিচতলায় পার্লারটি অবস্থিত। ভবনের মালিক আনিসুজ্জামান জানান, প্রায় পাঁচ মাস আগে কক্ষটি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন ইতি। জানুয়ারির শেষ দিকে কক্ষটি ছেড়ে দেওয়ার কথা থাকলেও কয়েকদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।

তিনি বলেন, “আমি তার স্বামীকেও একাধিকবার ফোন করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। বৃহস্পতিবার রাত থেকে ভাড়াটিয়ারা দুর্গন্ধ টের পায়। এরপর ইতির স্বজনদের জানালে তারা পুলিশ নিয়ে আসেন।”

ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখতে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →