|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মিরসরাইয়ে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম
২৩ পঠিত
00:00
00:00
মিরসরাইয়ে গাছ কাটার সময় পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়নী ভূঁইয়াপাড়ার আব্দুল মুজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে। মিরসরাইয়ে গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথায় ও কোমরে মারাত্মক আঘাত পান তিনি। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, সকাল ১১টার দিকে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এলে দেখা যায় তার আগেই মৃত্যু হয়েছে। স্থানীয় হাসিব হাসান বলেন, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিল।

ঘটনার পর মিরসরাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →