|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ঢাকা-৭ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন চান কেফায়েত ফালু

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৩, ১২:২৯ পিএম
১০ পঠিত
00:00
00:00
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন পুরান ঢাকার পরিবেশবাদী সংগঠন স্রোত-এর সভাপতি হামীম কেফায়েত ফালু। তিনি পুরান ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৭ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে দলের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে এই আসন। ফলে ঢাকার গুরুত্বপূর্ণ এই এলাকায় হেভিওয়েট অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন। হামীম কেফায়েত ফালু দীর্ঘ দিন ধরেই বাসযোগ্য পুরান ঢাকা গড়তে জনমত তৈরি করে চলেছেন। তিনি একাধারে প্রকাশনা ব্যবসায়ী ও উদ্যোক্তা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে ফালু বলেন, পুরান ঢাকা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উন্নত হয়নি। স্বাধীনতার পর থেকেই প্রতিটি সরকারের অবহেলায় ছিল এই এলাকা। বুড়িগঙ্গার দূষণ এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণে বাসের অযোগ্য হয়ে উঠেছে এই জনপদ। একইসঙ্গে অনিয়ন্ত্রিত ক্যামিকালের গোডাউন এই জনপদকে হুমকির মুখে রেখেছে। একইসঙ্গে পুরান ঢাকা দেশের অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু এই জনপদের জীবনমান উন্নয়নে আজও কোনো মাস্টারপ্ল্যান হয়নি। আমি সেই মাস্টারপ্ল্যান প্রণয়ন করে সংশ্লিষ্ট সংস্থাকে জনগণের সেবায় ব্যবহার করতেই নির্বাচনে লড়তে চাই। তৃণমূল বিএনপির মনোনয়ন কেন চাইলেন এমন প্রশ্নের উত্তরে ফালু বলেন, মানুষ পরিবর্তন চায়। দুদলের বাইরে নতুন নেতৃত্ব চায়। সেই জায়গায় তৃণমূল বিএনপি নতুন সম্ভাবনা তৈরি করেছে। কিংবদন্তি নেতা নাজমুল হুদার দলে যোগ দিয়ে আমি গণমুখী এই দলের অগ্রযাত্রার সঙ্গী হতে চাই।  
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →