|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পূর্বধলায় পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:১৫ পিএম
১৯ পঠিত
00:00
00:00
পূর্বধলায় পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপভ্যান নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি সারবোঝাই ট্রাক নেত্রকোনার দিকে আসছিল। নারান্দিয়া এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই গাড়িতে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →