|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা, ইরানের সঙ্গে নতুন সংঘাতের প্রস্তুত

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:২৯ পিএম
১২ পঠিত
00:00
00:00
মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা, ইরানের সঙ্গে নতুন সংঘাতের প্রস্তুত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (আরইউএসআই) বিশেষজ্ঞ মাইকেল স্টেফেনস বৃহস্পতিবার (১৩ আগস্ট) আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

মাইকেল স্টেফেনসের ভাষ্য, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বর্তমানে যে অচলাবস্থায় রয়েছে, তার মধ্যে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি হিসেবেই অতিরিক্ত মার্কিন সেনা এ অঞ্চলে পাঠানো হতে পারে।

আলজাজিরাকে তিনি জানান, মার্কিন বিমানবাহিনীতে কর্মরত কয়েকজন সেনার স্বজনের সঙ্গে তিনি কথা বলেছেন। তাদের কাছ থেকে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সেনাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্টেফেনসের মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন এ অঞ্চলে সামরিক সক্ষমতা আরও জোরদার করছে। তবে ঠিক কী উদ্দেশ্যে এসব সেনা মোতায়েন করা হচ্ছে, তা এখনো নিশ্চিত নয়।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষে সরাসরি স্থল অভিযান শুরু করা কিংবা দ্রুত সামরিক জয় অর্জন করা কঠিন। তার মতে, সংঘাত এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে কোনো পক্ষই স্পষ্টভাবে এগিয়ে নেই।

স্টেফেনস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের জন্যই বর্তমান পরিস্থিতি কঠিন। তার ভাষায়, দুই দেশের মধ্যে কার্যত একটি অচলাবস্থা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কোনো পক্ষই জয়ী হওয়ার অবস্থানে নেই।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। এরপর টানা প্রায় ৪০ দিন সংঘাত চলার পর দুই দেশ ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেও কয়েক দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। বর্তমানে হামলা বন্ধ থাকলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →