|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় ঢেকে রাখা যায় না:পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:২০ পিএম
১১ পঠিত
00:00
00:00
সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় ঢেকে রাখা যায় না:পাকিস্তান সেনাবাহিনী
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। /ছবি: সংগৃহীত

বলিউডধাঁচের তথ্যচিত্র বা সিনেমা নির্মাণ করে যুদ্ধের বাস্তবতা আড়াল কিংবা ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের সমালোচনা করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এমন মন্তব্য করেছে।

আইএসপিআরের ভাষ্য, ভারত সামরিক ব্যর্থতা স্বীকার না করে সিনেমাটিক উপস্থাপনার মাধ্যমে যুদ্ধের ঘটনাপ্রবাহকে নিজেদের মতো করে তুলে ধরার চেষ্টা করছে। তাদের দাবি, তথ্যচিত্রটিতে নানা ভুল তথ্য ও অতিরঞ্জিত ঘটনা ব্যবহার করে যুদ্ধের ফলাফলকে একতরফা সাফল্য হিসেবে দেখানো হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনী বলেছে, এ ধরনের উপস্থাপন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সত্যকে আড়াল করার এই প্রচেষ্টাকে তারা একই সঙ্গে ‘দুঃখজনক ও হাস্যকর’ বলে উল্লেখ করেছে।

আইএসপিআর আরও দাবি করেছে, ‘মারকা-ই-হক’ এবং পাকিস্তানের পাল্টা সামরিক অভিযান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ নিয়ে সরকারি নথি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং ভারতের বিভিন্ন বক্তব্য থেকেই প্রকৃত ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ওই সংঘাতে ভারতের কয়েকটি সামরিক বিমান ভূপাতিত এবং ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল। সিনেমা বা প্রচারণার মাধ্যমে এসব ঘটনা আড়াল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছে তারা।

ভবিষ্যতে এ ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তার ‘কঠোর জবাব’ দেবে বলেও সতর্ক করেছে দেশটির সামরিক বাহিনী। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →