|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চীন-রাশিয়ার আর্কটিক বাণিজ্যপথ: বিশ্ববাণিজ্যে নতুন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:৩৪ পিএম
১৬ পঠিত
00:00
00:00
চীন-রাশিয়ার আর্কটিক বাণিজ্যপথ: বিশ্ববাণিজ্যে নতুন সমীকরণ
আর্কটিকে সামরিক মহড়ায় রওনা দিচ্ছে রুশ নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ‘মার্শাল উস্তিনভ’।/ছবি: আল জাজিরা

চীন নতুন একটি সমুদ্রপথ চালু করেছে, যা আর্কটিক মহাসাগর হয়ে রাশিয়ার নর্দার্ন সি রুট পেরিয়ে ইউরোপে পৌঁছাবে। ‘আইস সিল্ক রোড’ নামের এই পথটি চীন থেকে ইউরোপে পণ্য পরিবহনের সময় প্রায় অর্ধেকে নামিয়ে আনতে পারে। 

চীনের সি লিজেন্ড কোম্পানির পরীক্ষামূলক যাত্রায় এই পথে ২০ দিনে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে। তুলনায় সুয়েজ খাল হয়ে প্রায় ৪০ দিন এবং আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে প্রায় ৫০ দিন লাগে। 

তবে পথটির বড় সীমাবদ্ধতা হলো আবহাওয়া। আর্কটিকের বরফের কারণে এটি মূলত উত্তর গোলার্ধের উষ্ণ মৌসুমেই ব্যবহারযোগ্য। পাশাপাশি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন নর্দার্ন সি রুটে চলাচলের জন্য অনুমতির প্রয়োজন হওয়ায় ভূরাজনৈতিক ঝুঁকিও রয়েছে। 

বিশ্লেষকদের মতে, নতুন এই পথ এখনই সুয়েজ খালের বিকল্প হয়ে উঠবে না। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ ও বাব আল-মান্দাবের মতো গুরুত্বপূর্ণ নৌপথে সংকট তৈরি হওয়ায় চীনের জন্য এটি বিকল্প বাণিজ্যপথ হিসেবে কৌশলগত গুরুত্ব পাচ্ছে। 

নিয়মিতভাবে এই পথে জাহাজ চলাচল শুরু হলে আর্কটিক অঞ্চলে চীনের অর্থনৈতিক উপস্থিতি আরও বাড়তে পারে। একই সঙ্গে অঞ্চলটিতে চীন-রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে ভূরাজনৈতিক প্রতিযোগিতাও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। 
 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →