|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা সারসহ আটক ৮

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৯:২১ এএম
৩৬ পঠিত
00:00
00:00
মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা সারসহ আটক ৮

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত চালানো বিভিন্ন অভিযানে মোট ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধারকৃত সারের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় প্রথম অভিযান শুরু হয়। পরবর্তী সময়ে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়। এরপর শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। ট্রাকগুলোর নম্বর যথাক্রমে ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ এবং ঢাকা মেট্রো-ট ১৬-৩৫৬২। ট্রাক তল্লাশি করে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। প্রথম ধাপে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৮ জনকে আটক করা হয়েছে। এই চোরাচালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তা নিশ্চিত হতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →