|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সৌদির নতুন বইয়ে মানচিত্র থেকে উধাও ফিলিস্তিন

নিউজ ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬, ০৯:৪৪ এএম
৯ পঠিত
00:00
00:00
সৌদির নতুন বইয়ে মানচিত্র থেকে উধাও ফিলিস্তিন
জেরুজালেমের আল-আকসা মসজিদ/ছবি: সংগৃহীত

সৌদি আরবের নতুন শিক্ষাক্রমে ফিলিস্তিন ও জেরুজালেম প্রসঙ্গে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা ইমপ্যাক্ট-সে’র পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংস্করণের কয়েকটি পাঠ্যবইয়ের মানচিত্রে ‘ফিলিস্তিন’ নামটি আর দেখা যাচ্ছে না। আগের সংস্করণে কিছু মানচিত্রে পুরো ভূখণ্ডকে ফিলিস্তিন হিসেবে চিহ্নিত করা হলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সংস্করণে সেই নামটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে মানচিত্রে ইসরায়েলের নামও উল্লেখ করা হয়নি।

এ ছাড়া একাদশ শ্রেণির আরবি ভাষার বই থেকে ‘মুসলিমরা কখনো জেরুজালেম ছাড়বে না’—বাক্যটি বাদ দেওয়া হয়েছে। ইতিহাসের একটি বইয়ে ‘ইহুদিবাদী শত্রু’ শব্দের পরিবর্তে ‘ইসরায়েলি দখলদারত্ব’ শব্দ ব্যবহার করা হয়েছে।

ধর্মীয় বিষয়েও কিছু পরিবর্তন আনা হয়েছে। ইমপ্যাক্ট-সে’র দাবি, অমুসলিমদের পরকালীন শাস্তির ইঙ্গিত রয়েছে—এমন একটি আয়াত বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অসুস্থ এক ইহুদি শিশুকে দেখতে যাওয়ার ঘটনা সংবলিত একটি হাদিসও নতুন সংস্করণে রাখা হয়নি।

গবেষণা সংস্থাটির মতে, সৌদি পাঠ্যবইয়ে ইহুদিবিদ্বেষী হিসেবে বিবেচিত কিছু বিষয় বাদ দেওয়ার পাশাপাশি ইসরায়েল ও ইহুদিবাদ নিয়ে ব্যবহৃত ভাষাতেও পরিবর্তন এসেছে। সামগ্রিকভাবে নতুন শিক্ষাক্রমে শান্তি, সহাবস্থান ও সহনশীলতার ওপর তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →