নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় রোববার ভোরে ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। রাজু ওই রেস্তোরাঁর কর্মী ছিলেন। গুলিতে তার মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, রাসেলের পায়েও গুলি লাগে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ঘটনার তদন্ত করছে। রোববার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতাদের দাবি, খাবারের বিল পরিশোধ না করে এক ব্যক্তি রেস্তোরাঁ থেকে বের হওয়ার চেষ্টা করলে রাজু ও রাসেল তাকে বিল পরিশোধ করতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। তবে বিষয়টি পুলিশি তদন্তে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। দেশে তার স্ত্রী, তিন সন্তান ও মা-বাবাসহ স্বজনরা রয়েছেন।
আহত রাসেলের বাড়িও নোয়াখালীতে। তারও যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে দালালকে বড় অঙ্কের টাকা দিতে হয়েছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে নিহত রাজুর স্বজনরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ঘটনাটি নিয়ে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন