|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ জোরদারের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬, ১০:০১ এএম
১৫ পঠিত
00:00
00:00
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ জোরদারের হুঁশিয়ারি
ইরানের বন্দর আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে নোঙর করে থাকা জাহাজ।ছবি: আল জাজিরা

ইরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে দেশটির অর্থনীতিকে টিকিয়ে রাখা প্রতিটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করার লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।

সোমবার নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা আসতে পারে বলে জানানো হয়েছে। বেসেন্টের ভাষায়, ইরানের বিরুদ্ধে এটি হবে বড় ধরনের অর্থনৈতিক অভিযান। তিনি দাবি করেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক থাকা দেশ, প্রতিষ্ঠান ও বিভিন্ন পক্ষকেও চাপে ফেলার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধ’ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে ইরানের সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করবে, তাদের অবস্থানকে ‘যুদ্ধের কর্মকাণ্ড’ হিসেবে বিবেচনা করার কথাও জানিয়েছেন তিনি।

তবে নতুন মার্কিন নিষেধাজ্ঞার বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ওয়াশিংটনের এই পদক্ষেপে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →