|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ফ্রান্সে ভয়াবহ টর্নেডি, ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:২৭ পিএম
১১ পঠিত
00:00
00:00
ফ্রান্সে ভয়াবহ টর্নেডি, ক্ষতিগ্রস্ত ৩০০ বাড়ি, আহত ৩৯
টর্নেডির আঘাতের একদিন পর দক্ষিণ ফ্রান্সের পোমাস গ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসাবশেষ।ছবি: রয়টার্স

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অদ (Aude) অঞ্চলের পোমাস গ্রামে সোমবার রাতে ভয়াবহ টর্নেডি আঘাত হেনেছে। এতে বহু বাড়িঘর ধ্বংস হয়ে ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

টর্নেডির আঘাতে প্রায় ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা যাচাই না হওয়া পর্যন্ত গ্রামের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা সেভেরিন জানান, টর্নেডির সময় তাঁদের গাড়িও প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তারা।

রয়টার্স যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে পাশের ভেরজেই গ্রামের ওপরও টর্নেডির ঘূর্ণি দেখা গেছে। ঝড়ের পথে থাকা অনেক বাড়ির জানালা ভেঙে যায়।

তীব্র গরমের পর দক্ষিণ ফ্রান্সের বিভিন্ন এলাকায় বজ্রঝড় শুরু হওয়ার সময়ই এই টর্নেডি আঘাত হানে। মঙ্গলবার সকালেও ওই অঞ্চলের প্রায় ১ হাজার ৪০০ পরিবার বিদ্যুৎহীন ছিল।

কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘অস্বাভাবিক ও অত্যন্ত ভয়াবহ’ বলে বর্ণনা করেছে। ফ্রান্সে বছরে কয়েক ডজন টর্নেডি হলেও যুক্তরাষ্ট্রের তুলনায় তা অনেক কম। দেশটির আবহাওয়া দপ্তর মেটিও-ফ্রান্সের মতে, ফ্রান্সের টর্নেডিগুলো সাধারণত তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে।
 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →