|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

রাশিয়ার ৩ হাজার কিলোমিটার ভেতরে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৮ পিএম
৯ পঠিত
00:00
00:00
রাশিয়ার ৩ হাজার কিলোমিটার ভেতরে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ায় দূরপাল্লার হামলার জন্য প্রস্তুত করা ইউক্রেনের এফপি-১ ড্রোন। ছবি/ বিবিসি

রাশিয়ার ভেতরে এ যাবৎকালের সবচেয়ে গভীর হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার দেশটির সীমান্ত থেকে ৩ হাজার কিলোমিটারের বেশি দূরে আর্কটিক অঞ্চলের দুটি গ্যাস কনডেনসেট স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর মধ্যে এই হামলা ইউক্রেনের সামরিক সক্ষমতার আরও বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অপ্রমাণিত ভিডিওতে পশ্চিম সাইবেরিয়ার নোভি উরেংগয়ের একটি গ্যাস স্থাপনায় ঘন কালো ধোঁয়া ও আগুনের দৃশ্য দেখা গেছে। ইয়ামালো-নেনেতস স্বায়ত্তশাসিত অঞ্চলের গভর্নর দিমিত্রি আর্তিউখভ জানান, ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে এবং ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হেনে আগুনের সূত্রপাত করে। হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

যুদ্ধ শুরুর পর ইউক্রেন কম খরচের ড্রোন ব্যাপকভাবে উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটি রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ দূরপাল্লার হামলাকে ‘সম্পূর্ণ ন্যায্য’ বলে মন্তব্য করেছেন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, নোভি উরেংগয় ও পুরোভস্কি জেলার দুটি গুরুত্বপূর্ণ গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় এফপি-১ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এসব ড্রোন তৈরি করে ইউক্রেনের প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট।

নোভি উরেংগয়কে রাশিয়ার গ্যাস উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। ইয়ামালো-নেনেতস অঞ্চলে রাশিয়ার প্রায় ৮০ শতাংশ প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও দুই-তৃতীয়াংশ গ্যাসের মজুত রয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →