|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মক্কার আকাশসীমায় ঢোকার আগেই হুতিদের ড্রোন ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ এএম
২৩ পঠিত
00:00
00:00
মক্কার আকাশসীমায় ঢোকার আগেই হুতিদের ড্রোন ধ্বংসের দাবি
থি সামরিক গণমাধ্যমের প্রকাশিত একটি ভিডিওর এই স্থিরচিত্রে দেখা যাচ্ছে, ইয়েমেনের আল-জাওফ গভর্নরেট এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হুথি যোদ্-ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুতিদের ছোড়া একটি ড্রোন মক্কা নগরীর দক্ষিণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।

বুধবার দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ড্রোনটি শনাক্ত করে বাধা দেওয়া হয় এবং পরে সেটি ধ্বংস করা হয়। তার দাবি, পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে এটি ছিল দ্বিতীয়বারের মতো কোনো হামলার চেষ্টা।

আল-মালকির ভাষ্য অনুযায়ী, এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেবারও সেটিকে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছিল বলে দাবি করা হয়।

বিবৃতিতে আল-মালকি বলেন, মক্কায় ইসলামের পবিত্রতম স্থানগুলোর কয়েকটি অবস্থিত এবং প্রতিবছর হজ পালনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সেখানে সমবেত হন। তাই নগরীটির নিরাপত্তাকে সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

মালকি বলেন, মক্কার নিরাপত্তা তাদের জন্য একটি ‘রেড লাইন’। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →