|
|
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

প্লাস্টিক দিলেই চারা, চবিতে শিক্ষার্থীদের উদ্যোগ

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৬ পিএম
৩৭৬ পঠিত
00:00
00:00
প্লাস্টিক দিলেই চারা, চবিতে শিক্ষার্থীদের উদ্যোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ।-ছবি: সংগৃহীত

প্লাস্টিকের বোতল, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমা দিলেই মিলছে গাছের চারা। পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচিতে ২৫ প্রজাতির মোট ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ফুল, ফল, ঔষধি ও বিভিন্ন ধরনের শোভাবর্ধক গাছের চারা ছিল।

আলাওল হল থেকে চারা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রশান্ত কুমার বলেন, ক্যাম্পাসে প্রতিদিন পানির বোতলসহ নানা ধরনের প্লাস্টিক বর্জ্য জমে। অনেক সময় এসব বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়।

তার মতে, প্লাস্টিক বর্জ্য জমা দেওয়ার বিনিময়ে গাছের চারা নেওয়ার সুযোগ থাকায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে। তিনি তিনটি চারা নিয়েছেন এবং সেগুলো হলের বারান্দায় লাগানোর পরিকল্পনা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসা কামাল জানান, ক্লাস শেষে শাটল ট্রেন ধরতে যাওয়ার সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বোতল কর্মসূচিতে জমা দিয়ে একটি রঙ্গন গাছের চারা নিয়েছেন। চারাটি নিজের বাগানে লাগাবেন বলে জানান তিনি।

আয়োজকরা জানান, চাঁদপুর জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচিটি আয়োজন করা হয়েছে। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →