এথেন্সে বিস্ফোরণের পর ভবন ধস, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
গ্রিসের রাজধানী এথেন্সের পর্যটন এলাকা প্লাকায় বিস্ফোরণের পর একটি দুইতলা আবাসিক ভবন ধসে পড়ে ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রিসের ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক বলে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল।
ফায়ার সার্ভিসের মুখপাত্র ভ্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস জানান, উদ্ধারকারীরা প্রশিক্ষিত কুকুর, ক্যামেরা ও বিভিন্ন সেন্সরের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একটি অ্যাপার্টমেন্টে থাকা এক বয়স্ক দম্পতি এবং অন্য একটি অ্যাপার্টমেন্টে থাকা চার পর্যটক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানায়, নিহত চার মার্কিন নাগরিক ছিলেন দুই দম্পতি। শুক্রবার বিকেল ৩টায় তাদের এথেন্স বিমানবন্দর থেকে ফ্লাইট ধরার কথা থাকলেও তারা সেখানে পৌঁছাননি।
ঘটনার পর ভবনটির ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহগুলো শনাক্তের জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত নয়। তবে এথেন্সের মেয়র জানিয়েছেন, ঘটনাটি গ্যাস অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। বিস্ফোরণের আগে ওই এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার খবরও পাওয়া গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের অপরাধ তদন্ত ইউনিট কাজ করছে।
বিস্ফোরণে প্লাকার ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কাছাকাছি থাকা কয়েকটি বাড়ি, দোকান ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ধ্বংসাবশেষ ও ভাঙা কাচ প্রায় তিন ব্লক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এলাকাটি অ্যাক্রোপলিস ও জিউসের মন্দিরসহ এথেন্সের গুরুত্বপূর্ণ পর্যটন স্থাপনাগুলোর কাছাকাছি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন