|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত ১, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৪ পিএম
২৫ পঠিত
00:00
00:00
কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত ১, আহত ৩
সোমবার মধ্য কিয়েভে রুশ হামলার সময় ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে ড্রোন আঘাত হানলে অন্তত একজন নিহত হন।-রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রীয় এলাকায় একটি ঐতিহাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেলে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস অব ইউক্রেনের (NASU) ভবনে হামলাটি হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

হামলার পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খুঁজে দেখছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শেভচেনকিভস্কি জেলার কেন্দ্রীয় এলাকায় একটি আবাসিক নয় এমন ভবনে ড্রোনটি আঘাত করে। এতে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা জেলার প্রশাসনিক প্রধান ওলেকসান্দর সাজানোভিচ বাসিন্দাদের হামলাস্থলের কাছে না যাওয়ার এবং উদ্ধারকাজে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হামলার পর ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ভবনের তৃতীয় তলার জানালা দিয়ে কয়েকজনকে বের হয়ে আগুন থেকে বাঁচার চেষ্টা করতে দেখা যায়। NASU-এর প্রেস অফিস জানিয়েছে, রুশ ড্রোন সরাসরি তাদের ভবনে আঘাত করেছে।

ভলোদিমিরস্কা স্ট্রিটের ওই ভবনটি ১৯১৯ সাল থেকে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস অব ইউক্রেনের কার্যক্রমের সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত একটি স্বশাসিত বৈজ্ঞানিক সংগঠন।

জেলেনস্কি আরও জানান, কিয়েভে একটি ওষুধ কোম্পানি ও কয়েকটি পেট্রোল স্টেশনেও হামলা হয়েছে। এ ছাড়া দিনিপ্রো শহরের একটি ব্যবসায়িক কেন্দ্র এবং দেশের বিভিন্ন এলাকায় বেসামরিক স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এসব হামলার জবাব দেওয়া হবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →